সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ২০২৬-১০-০৫ ১৭:১৮:৩৭

News Image

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে আজ ০৫ অক্টোবর, ২০২৬ সোমবার দুপুর ১২টায় সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের কেফায়েত উল্লাহ কবির আহমদ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী, স্থানীয় ছাত্র ও অভিভাবক অংশ নেন।

 

সাতকানিয়া উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জাকির হোসেন রাব্বি, স্থানীয় ছাত্র-অভিভাবক আবুল হোসেন, ছাত্রনেতা সৌকত ও ছাত্রনেতা রিদওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

বক্তারা অভিযোগ করেন, ইসহাকের বিরুদ্ধে সভাপতি পদে মনোনয়নের আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তাদের দাবি, গত ২২ তারিখে অভিযোগ দাখিলের পর ২৪ তারিখে ইসহাককে সভাপতি মনোনয়ন দেওয়া হয়।

 

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের পর এমন বিতর্কিত নিয়োগ তারা মেনে নেবেন না। একই সঙ্গে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের অপসারণ এবং অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।

 

পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মহাপরিদর্শক সরোয়ার সাহেবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সভাপতি ইসহাক ও প্রধান শিক্ষক জামালের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭