সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-০৫ ১৫:৫৯:০৭

News Image

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
'শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা'-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার (৫ অক্টোবর, ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক ওদেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমো.আসাদুজ্জামান বাবু, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল আহাদ এবং বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম।

 

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

 

আলোচনা সভা শেষে শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭