সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের ছাতা-পানি ও মাস্ক বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৬-০৮ ২২:৩৯:০৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, টাঙ্গাইল ইউনিট। 

 

আজ ৮ জুন, ২০২৬ সোমবার সকালে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইল জেলা পরিষদের সামনে তাপ প্রবাহের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে ছাতা, বিশুদ্ধ পানি, হাতপাখা ও মাক্স বিতরণ করা হয়। 

 

এ সময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও টাঙ্গাইল রেড ক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ওবায়দুল হক নাসির ও সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সাদিকুল আলম খোকা,নির্বাহী সদস্য  শাহিন আকন্দ, শামসুর রহমান চৌধুরী শিবলু, মনোনীত সদস্য আসলাম ও জেলা মহিলাদের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক মমতাজ করিম।  

 

এসময় প্রায় শতাধিক মানুষের মধ্যে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭