সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ে সচেতনতা কার্যক্রম: বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী 

প্রকাশিত: ২০২৬-০৬-০৮ ১৮:৫১:০৯

News Image

মোঃ সাইফুল্লাহ,  মাগুরা প্রতিনিধি:
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটির লক্ষ্য হল গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে নারী সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজে ও কম খরচে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালত সম্পর্কে জনগণের ধারণা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৮ জুন সকালে মঘী ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে  এলাকার জনগণ গ্রাম  আদালতের কার্যপ্রণালী ও সুবিধাগুলো সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারে এবং নিজেরা এর সেবা গ্রহণ করার পাশাপাশি অন্যদেরকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করতে পারে ।

 

উক্ত অনুষ্ঠানে মাইকিং, র‍্যালী, ভিডিও প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মঘি ইউপি প্যানেল চেয়ারম্যান সাথী আকতার, ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সকল শ্রেণী পেশার জনগণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭