বুধবার ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি থানার ওসির সময়োপযোগী পদক্ষেপ

প্রকাশিত: ২০২৬-০৫-২০ ০৩:৫৮:৪৫

News Image

‎এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ উল আযহা ঈদকে সামনে রেখে চোরচক্র সক্রিয় হবে বেড়ে যাবে চুরি ছিনতাই। আদমদীঘি উপজেলাবাসির জানমাল রক্ষায় ও চুরি ছিনতাই প্রতিরোধ বগুড়ার জেলার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, কামরুজ্জামান মিয়া সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এ কাজে সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

 

ওসি প্রতিনিয়ত আদমদীঘি উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান, বাজার, মসজিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারসহ সুধী ব্যাক্তিদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় করেছেন। তিনি উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও গীর্জায় ধর্মীয় কাজে আগত মানুষকে এ কাজে উদ্বুদ্ধ করতে কাজ করছেন।

‎এ বিষয়ে ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহিউদ্দীন তালুকদার বলেন, উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে ইউএনও ওসিসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিয়ে মাদক, চুরি, ছিনতাই বন্ধে সবাইকে কঠোর ও সোচ্চার হতে হবে।

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭