শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-১৭ ০৯:১৩:১৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদিঘী উপজেলায়, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল, ২০২৬) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া ৩- আদমদীঘি -দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
প্রধান অতিথি, বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ অনুষ্ঠানে আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার মো, রবিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাহিদ ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১১টি স্টল অংশগ্রহণ করে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ আরও ত্বরান্বিত হবে।