বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা'র উদ্বোধন 

প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ২৩:৫৪:০৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি" এই প্রতিপাদ্য কে সামনে রেখে বগুড়ার আদমদিঘীতে উপজেলা প্রশাসনের আয়োজনে (বুধবার ১৫ এপ্রিল) সকাল ১১ টায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা-২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা'র ২দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম ।

 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো, কামরুজ্জামান মিয়া,উপজেলা কৃষি অফিসার মো, রবিউল ইসলাম, মৎস্য অফিসার মো, নাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ,পল্লী উন্নয়ন সমবায় অফিসার জাহিদুল আনোয়ার,আইসিটি অফিসার রোকনুজ্জামান খান,একাডেমিক সুপারভাইজার ও নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ প্রমুখ।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিন বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, বিজ্ঞান মেলায় স্থাপিত বিভিন্ন বিজ্ঞান স্টল পরিদর্শন করেন।  বিজ্ঞান মেলায় ১১টি স্টল অংশগ্রহন করেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭