রবিবার ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

স্বাস্থ্য ও চিকিৎসা

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

টাঙ্গাইল দর্পণ নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন, হামের চিকিৎসায় সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতায় পেরে ওঠা যাচ্ছে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা হামের রোগীদের দেওয়া হচ্ছে না।”

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করেছে। এরইমধ্যে আমরা ৯৮ শতাংশ টিকা কাভারেজ করেছি। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় লাগছে। তবে পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে সক্ষমতা বাড়ানো হবে।

 

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭৪১৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৫৫ রোগী।
 


সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭