রবিবার ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : খুলনা || জেলা : ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। 

 

মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত আশিক নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নস্তি বাওড়ের সদস্য নিত্য হালদার ও নায়েব আলী জানান, মঙ্গলবার দুপুরের দিকে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে আসেন। বাওড়ে নামার পর বিকাল সাড়ে ৩ টার দিকে আশিকের বিষধর সাপে কামড় দেয়।

 

এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আশিককে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন। চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই রোগী মারা গিয়েছেন। তার পায়ে সাপে কাটার মত ক্ষত চিহ্ন ছিল। হাতের নখগুলো নীল হয়ে গেছে। সাপেকাটা রোগীর যে ধরণের ছিমটম থাকে, আশিকের সে রকম ছিল। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ঝিনাইদহ থেকে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুর থানায় আসেন গাড়ি মেরামত করতে। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান।

 

এ সময় তারা বড়শি দিয়ে মাছও ধরেন। মাছধরা শেষ করে গোসল করতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে জানিয়েছেন বাওড়ে মাছ ধরার সময় হয়তো বিষধর সাপে আশিককে দংশন করে।
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭