বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

টাঙ্গাইল দর্পণ || বাসাইল

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যু দণ্ডাদেশ

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় স্ত্রী স্বপ্না হত্যায় দয়ের করা মামলায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (৯ আগস্ট, ২০২৬) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ আদেশ দেন।

 

জানা গেছে, ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩৭) এর সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া কলহ লেগে থাকত। ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মন্নান মিয়া বাদী হয়ে বাসাইল থানায় একটি হত্যা মামলা করেন।

 

মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। এছাড়াও তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 

টাঙ্গাইলের বাসাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন

প্রকাশিত: ২০২৫-১০-১৫ ২৩:৫৭:২৩

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭