মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৮-১৯ ০০:০৯:৩৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর খেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রিণ্ট মিডিয়ার বটতলাস্থ কার্যালয়ে ওই খেলার আয়োজন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সহ-সভাপতি আলোকিত বাংলাদেশ পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক দৈনিক আগামীর সময় ও বিজয় টিভির টাঙ্গাইল প্রতিনিধি আবু জুবায়ের উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক এশিয়া টেলিভিশনের সাংবাদিক শফিকুজ্জামান খান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ঢাকা প্রতিদিন ও ইসলামিক টিভির সাংবাদিক ইমরুল হাসান বাবুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মব্যস্ততার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইনডোর খেলা সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতার পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তারা।

 

পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশে খেলার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭