মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝন্টু চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশিত: ২০২৬-০৮-১৮ ২৩:৫১:০৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু পরোলোক গমন করেছেন। 

 

আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ জটিল রোগে ভুগছিলেন। 

 

পারিবারিক সুত্রে জানা গেছে, তার মরদহ দেশে আনার পর কাগমারী রানী দ্বীনমনি মহাশশ্মানে শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। প্রদীপ কুমার গুণ ঝন্টুর মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রদীপ কুমার গুণ ঝন্টু  টাঙ্গাইল পৌর শহরের ভিক্টোরিয়া রোডের মনি সাইকেল স্টোরের সত্ত্বাধিকারী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭