সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১৭ ১০:০৩:৪৬
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির আগস্ট ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক, টাঙ্গাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কাজের গুণগত মান বজায় রাখা, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
জেলা প্রশাসক চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজ ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের মান যথাযথভাবে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম আরও কার্যকর, দ্রুততর ও জনবান্ধব করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষ যাতে সরকারি সেবা সহজে ও দ্রুত পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নিয়মিত এ সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত এবং জনগণের জন্য সরকারি সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।