শনিবার ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বাংলা ভাষার শুদ্ধ চর্চায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৮-০৭ ২১:৩১:১১

News Image

নিজস্ব প্রতিনিধি:
আজ ৭ আগস্ট, ২০২৬ শুক্রবার সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার গোলাম নবী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন জুয়েল, সমাজসেবী জয়িতা লুৎফা আক্তার মিতা, কবি ও সংগঠক বেগম রোকেয়া ইসলাম, শিক্ষক ও লেখক মাসুদা সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল এবং নজরুল গবেষক, আইনজীবী ও প্রাবন্ধিক আল রুহী। কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম. এম. আলী কলেজ, কাগমারী, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক। কর্মশালায় বাংলা ভাষার শুদ্ধ চর্চা, ভাষার ইতিহাস-ঐতিহ্য এবং ভাষার সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

 

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিল ছায়ানীড়। আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যচর্চা বিস্তারে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭