শনিবার ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জুলাইয়ের আত্মত্যাগ বৃথা যেতে দেবে না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

প্রকাশিত: ২০২৬-০৮-০১ ২৩:৪৬:২০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
জুলাই শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, জুলাইয়ের শহীদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি; তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।

 

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। জুলাইয়ের বীর শহীদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।

 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলাটি দেখতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, আগামীকাল ২ আগষ্ট বিকাল ৫ টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ দুই দলের মধ্যে চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭