শনিবার ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুডারী ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৮-০২ ০২:০৪:০৭

News Image

শাহাজাহান বিপ্লবী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার সর্ববৃহৎ ১নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের বহুল প্রতীক্ষিত নবনির্মিত ৩ তলা বিশিষ্ট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর শুভাগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করা হয়।

 

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯ টায় চিলাহাটি জামিউল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রায় ৩ কোটি ৯৯ লাখ ৬৭ হাজার ৪৪১ টাকা ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন কমপ্লেক্সটির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান সুমন, সদস্য জেলা বিএনপি নীলফামারী, শফিকুল ইসলাম কাজল, সাবেক সভাপতি ১ নং ভোগডাবুরী ইউনিয়ন বিএনপি। 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিয়াজুল ইসলাম কালু চেয়ারম্যান ১ নং ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ, তাছাড়া উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

 

তিনি বলেন, এলাকার সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সমস্ত কার্ডের সুবিধা ১ নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদে চালু করা হবে। ইউনিয়ন পর্যায়ে একটি খেলার স্টেডিয়ামের তালিকাও প্রেরন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ভোগডাবুরী ইউনিয়নের একটি মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং খাদেমের বেতন সরকারিভাবে দেওয়া হবে। 

 

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উদ্বোধনে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭