বুধবার ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৭-২৯ ২১:২৬:১৭

News Image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফেরদৌস শোলাপ্রতিমা এলাকার নজরুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস অটোভ্যান নিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ফেরদৌস গুরুতর আহত হন।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭