সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে মজুরি সংকটে বিপন্ন কৃষক! পাট কেঁটে দিলেন আনসার-ভিডিপি'র সদস্যরা!  

প্রকাশিত: ২০২৬-০৭-২৪ ১৭:৩২:১৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
শ্রমিকের উচ্চ মজুরির কারণে পরিপক্ক পাট জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এমন সংকটে পড়া এক দরিদ্র কৃষকের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালো মাগুরার শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি।

 

ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামে। ভুক্তভোগী কৃষক মোঃ আলতাফ বিশ্বাস টাকার অভাবে জমির পারিপক্ক পাট কাটতে পারছিলেন না।


বিষয়টি জানার পর ২৩ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীপুর সদর ইউনিয়নের ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম এর নেতৃত্বে আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী দল আলতাফ বিশ্বাসের জমিতে যান। তারা সম্পূর্ণ বিনামূল্যে স্বেচ্ছাশ্রমে জমির সব পাট কেটে দেন।

 

আলতাফ বিশ্বাস বলেন, "বিপদের সময় আনসার-ভিডিপির ভাইয়েরা বিনা পারিশ্রমিকে আমার পাট কেটে দিয়েছে। তাদের এই সহযোগিতা আমি জীবনেও ভুলব না।"

 

ভিডিপি দলনেতা মনিরুল ইসলাম জানান, "জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসিম উদ্দিন ও উপজেলা কর্মকর্তা রিনা খাতুন এর নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আনসার-ভিডিপি সবসময় জনগণের সেবায় নিয়োজিত।"

 

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বলেন, "কৃষক মৌখিকভাবে অফিসে এসে সমস্যার কথা জানান। জেলা কমান্ড্যান্টের নির্দেশে উপজেলা প্রশিক্ষক সুজন মিত্র সহ আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।"

 

আনসার-ভিডিপির এই মানবিক উদ্যোগে কৃষকের পরিবারে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মাঝেও বইয়ে  প্রশংসার জোয়ার!
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭