বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-১৬ ০০:১৫:৫৪
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় মাদকদ্রব্যসহ দুই জনকে আটক করে কারাদণ্ড ও জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৫ জুলাই, ২০২৬ বুধবার দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরার যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ও সুজন। তাদের মধ্যে একজনের বাড়ি শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় এবং অপরজনের বাড়ি মাগুরা সদর উপজেলার নড়িহাটি- শিবরামপুর এলাকায়। তাদের আটকের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। যৌথ অভিযানে জেলা প্রশাসনের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।