বুধবার ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দেলদুয়ার সড়কে ড্রেন নির্মাণ ও যানজট নিরসনে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সচেতন নাগরিক ফোরামের মতবিনিময়

প্রকাশিত: ২০২৬-০৭-১৫ ১৮:৩৮:৫৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল-দেলদুয়ার সড়কে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, হাসপাতালের সামনে দীর্ঘদিনের যানজট নিরসন এবং সড়কের স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিংসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেছে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরাম।

 

বুধবার (১৫ জুলাই) সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের নেতারা দেলদুয়ার সড়কে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হাসপাতালের সামনে জলাবদ্ধতা ও তীব্র যানজটের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, যানজটের কারণে রোগী, স্বজন ও অ্যাম্বুলেন্স চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

এ সময় সড়কের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

 

সভায় টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

 

মতবিনিময়কালে সওজের নির্বাহী প্রকৌশলী উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।

 

টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ জানান, জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এ ধরনের গঠনমূলক আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সভায় উপস্থিত নেতারা বলেন, আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং দ্রুত বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭