শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন সংসদ সদস্য: আব্দুল মহিত তালুকদার

প্রকাশিত: ২০২৬-০৭-০৩ ০০:৪৪:১১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে এডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও মানবিক সহায়তার আওতায় স্থানীয় সংসদ সদস্যর বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্ত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে এডিপির আওতায় ১৬টি সেলাই মেশিন, ১৬ টি বাইসাইকেল, ১২ টি টিউবওয়েল, ৪৮ বান্ডিন ঢেউটিন, ৪০টি ফুটবল, ৭৫ টি স্প্রে মেশিন, ২টি ক্যারাম, ১৯৩ ফিট পিআইসি পাইপ, ৫০০ টি বৃক্ষের চারা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান এবং মানবিক সহায়তায় ঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৭ জনকে নগদ ৪ লাখ টাকা ও ৪০০ জনকে ৩ মে.টন চাল বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোস্তাকিন তালুকদার, কৃষি অফিসার রবিউল ইসলাম,প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজির আহম্মেদ, প্রকৌশলী রিপন কুমার সাহা, মৎস্য অফিসার নাহিদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার,প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭