শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নেত্রকোনায় উন্নয়ন ও জনসেবার মান নিশ্চিতকরণে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা, উপস্থিত দুই প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২০২৬-০৭-০৩ ২৩:০২:২৩

News Image

নেত্রকোনা প্রতিনিধি: 
মৎস্য ও প্রাণিসম্পদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সমস্যা নিয়ে নেত্রকোনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও কর্মসংস্থানবান্ধব করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণের মাধ্যমে এসব প্রকল্পের সুফল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন, মহাসড়কের মানোন্নয়ন এবং রেল যোগাযোগ সম্প্রসারণে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

 

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান উন্নয়ন কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্প, জনসেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং সেগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সেবার মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭