বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাদকমুক্ত রাজশাহীর গোদাগাড়ী গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-০১ ০৭:৫২:৩৬

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
"শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি" এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রাজশাহী গোদাগাড়ী মডেল থানার আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম।

 

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাজশাহী ডিআইজি রেঞ্জ মোহাম্মদ শাহজাহান আলী,  মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭