শুক্রবার ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৬-১২ ২৩:১৩:৫৪

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড় শিলা গ্রামে নদীতে গোসল করতে নেমে মিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) দুপুরে ঈদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে আসা মিম অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় কয়েকজন শিশু পানিতে তলিয়ে গেলে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিম নিখোঁজ হয়।

 

পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।


এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭