বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুনে এর সাতক্ষীরা জেলায় আগমন

প্রকাশিত: ২০২৬-০৬-১১ ২১:২৭:৩৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১১ জুন, বৃহস্পতিবার ২০২৬ সরকারি সফরে সাতক্ষীরা জেলায় আগমন করায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন (অতিরিক্ত সচিব) সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সাতক্ষীরা জেলার  পুলিশ সুপার  আবু সালেহ মো. আশরাফুল আলম।

 

পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিকভাবে “গার্ড অব অনার” প্রদান করেন। 

 

পরবর্তীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  মিজ্ কাউসার আজিজ-এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

 

এসময় বিভাগীয় কমিশনার উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এর আগে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

 

এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭