বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজশাহীর সকল জেলা-ইউনিটসমূহের মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৬-১১ ২২:২৭:০২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১১ জুন, ২০২৬ বৃহস্পতিবার সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রাজশাহীর পদ্মা  সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা-ইউনিটসমূহের সাথে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি । 

রেঞ্জের বিগত দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং রেঞ্জাধীন সকল জেলা-ইউনিটসমূহকে ভবিষ্যত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সভাপতি বিশেষ  দিক নির্দেশনা প্রদান করেন। 

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন, দীন মোহাম্মদ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, খন্দকার মো. শামীম হোসেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা-ইউনিটের পুলিশ সুপার ও উর্ধ্বতন কর্মকর্তাগণ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭