শুক্রবার ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৫-০১ ১০:৫২:৩৮
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার) সকাল ১০ টায় ইমতিয়াজ আহমেদ বিপিএম, পিপিএম, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা বাংলাদেশ পুলিশ এবং মোঃ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি রাজশাহী রেঞ্জ।
নওগাঁ জেলার বদলগাছি থানা পরিদর্শন করেন। এ সময় বদলগাছি থানা পক্ষ থেকে প্রধান অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ওসির নেতৃত্বে একটি চৌকিশ দল গার্ড অফ অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তারা থানার সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান এবং জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর পর ডিআইজি স্যার এবং অন্যান্য কর্মকর্তাগণ বদলগাছি উপজেলার বেগুনজোয়ার এলাকায় উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা এবং কমিউনিটি পুলিশিং জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
মতবিনিময় সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বগুড়ার বিশিষ্ট সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগত সুধীজনরা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। এ সময় ডিআইজি জনগণের কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন। তারা বলেন, জনগণের আস্থা অর্জন এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।
এছাড়াও দুপুর ২ টায় নওগাঁয় ডিআইজি স্যারগণ এবং নওগাঁ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ তৈয়ব উদ্দীন আহমেদ, ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাংলাদেশ (অবসরপ্রাপ্ত) এবং তাঁর সহধর্মিনী বেগম মনোয়ারা তৈয়ব, প্রাক্তন সভানেত্রী, পুনাক—জনস্বার্থমূলক কাজ ও পুলিশ বাহিনীর কল্যাণার্থে নওগাঁ জেলা পুলিশের অনুকূলে ৪৬ শতক জমি দান করেন। ভবনটি নওগাঁ সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত।
উক্ত দানকৃত জমিতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি মনুমেন্ট উন্মোচন করা হয় ও সেখানে মোনাজাত ও দোয়া খায়ের করা হয় এবং অবশিষ্ট জমিতে নওগাঁ জেলা পুলিশের “ভিকটিম সাপোর্ট সেন্টার”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম, ডিআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ ।
এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।