সোমবার ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

গ্রাহকের চাহিদা মেটাতে জ্বালানি তেলের বরাদ্দ বাড়ছে, সোমবার থেকে নতুন হার কার্যকর

প্রকাশিত: ২০২৬-০৪-২০ ০৯:৩৭:১৪

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
জ্বালানি তেলের বাড়তি চাহিদা মোকাবিলায় ডিপো পর্যায়ে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল, ২০২৬) থেকে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বেশি হারে বরাদ্দ দেওয়া হবে।

 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বিপিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ভোক্তা ও ডিলার পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে নতুন হারে জ্বালানি তেল বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে বিশ্ববাজারে মূল্য বৃদ্ধির প্রভাব পড়ে দেশের বাজারেও। শনিবার (১৮ এপ্রিল) সরকার জ্বালানি তেলের দাম সমন্বয়ের ঘোষণা দেয়। নতুন মূল্য রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে, ফলে সারাদেশে সব ফিলিং স্টেশনে নির্ধারিত দামে জ্বালানি বিক্রি হচ্ছে।


বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। কেরোসিন ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।


সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার পরপরই বাজারে চাহিদার চাপ তৈরি হয়। সেই চাপ সামাল দিতে সরবরাহ বাড়ানো জরুরি হয়ে পড়ে। বিপিসির এই সিদ্ধান্তে ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭