বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

রাজনীতি

টাঙ্গাইলের কালিহাতীতে হাতপাখা মার্কার গণসংযোগ

প্রকাশিত: ২০২৫-০৯-২৪ ২৩:১২:১০

News Image

মাসুদুর রহমান মিলন, বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইল-৪ কালিহাতী সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন কালিহাতী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন ব্যাপক গণসংযোগ করছেন।

 

নিয়মিত গণ সংযোগ করছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গুরুত্বপূর্ণ হাট বাজার, দোকানপাট, স্কুল কলেজ ও চাষ দল গুলোতে। ব্যাপক সাড়াও পাচ্ছেন চরমোনাই পীর সাহেবের ইসলামী দল হিসেবে।

 

এলেঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্যাপক কোনো সংযোগ চালাচ্ছেন। এলেঙ্গা বাসস্ট্যান্ড, এলেঙ্গা বাজার, বললা রোড, হল পার, কৃষ্ণচূড়া চত্বর, বউবাজারসহ বিভিন্ন জায়গায় জনগণের দ্বারে দ্বারে পোস্টারও লিফলেট বিতরণ করছেন। ভোটারদের কাছে দোয়া চাচ্ছেন। সাড়াও পাচ্ছেন প্রচুর। ধাপে ধাপে প্রত্যেকটা এলাকায় গণসংযোগ করা হবে বলে জানা যায়।

 

এমপি পদপ্রার্থী আমজাদ হোসেন জানান, বিভিন্ন দলকে ইতিপূর্বে ভোট দিয়ে নির্বাচিত করে দেখেছেন।

 

ইসলামী দল হিসেবে আমাকে এবার নির্বাচিত করেন। আমি এদেশে আমার দলের ইসলামী শাসন আইন-কানুন প্রতিষ্ঠা করব। জনগণের পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ।
 

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭