মঙ্গলবার ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে খুলনায় বিভাগীয় সমাবেশ, রূপ নিয়েছিলো জনসমুদ্রে!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
আজ ২০ জুন শনিবার দুপুরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ লাগব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবীতে খুলনা সার্কিট হাউজ ময়দানে ছিলো ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় সমাবেশ। এই সমাবেশ রুপ নিয়েছিলো জনসমুদ্রে!

 

সমাবেশে খুলনা বিভাগের ১০টি জেলার প্রত্যন্ত এলাকার সহস্র অজুত লক্ষ জনতার ঢল! খুলনা মহানগরী সর্বত্রো যেন ১১ দলীয় জোটের দখলে। খুলনা বিভাগের উত্তর অঞ্চলের সর্বশেষ জেলা মাগুরা, এই জেলার সর্বশেষ উপজেলা হলো শ্রীপুর উপজেলা। এই উপজেলার বরিশাট গ্রাম থেকে সমাবেশে এসেছিলো ৫৫: বছর বয়সী প্যারালাইসে অসুস্থ্য মোঃ শহীদুল ইসলাম। মোঃ শহীদুল ইসলাম ১৯৭১ সালে শাহাদত বরণ কারী ইদ্রিস আলী মোল্লার কনিষ্ঠ পুত্র। সে এই পৃথিবীর আলোর মুখ দেখার পুর্বেই তার পিতা যুদ্ধের ময়দানে শহীদ হন! তিনি বলেন এই প্রচন্ড গরমে এসেছিলাম খুলনার এই বিভাগীয় সমাবেশে, এসে দেখি সমাবেশ তো না এ যেন জনসমুদ্র! মাগুরা শহর থেকে এসেছিলেন ইন্জিনিয়ার মুজাহিদ, উনি বলেন আমি বহুদিন যাবৎ খুলনায় আসা-যাওয়া করি, অনেক মিটিং সিটিং দেখেছি,কিন্ত এত লোক আর দেখিনি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাবেক এম পি মিয়া গোলাম পরোয়ারের সভাপতিত্বে বিভাগীয় এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বাংলাদেশের রুপকার আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এম পি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, এল ডি পি'র চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অলি আহমদ, এন সি পি'র মুখ্য সংগঠক মোঃ নাসিরুউদ্দিন পাটয়ারীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
 


সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭