রবিবার ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : চট্টগ্রাম || জেলা : নোয়াখালী

নোয়াখালীতে তেলবাহী লড়ি ঢ়ুকে পড়েছে মুদির দোকানে, আহত ৩, নিহত ২

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢ়ুকে দূর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

 

বিষয়টি নিশ্চিত করে আজ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, নোয়াখালীর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢ়ুকে পড়ে এতে দুইজন নিহত হন। তারপর সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর-কবিরহাট সড়কে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংক লড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢ়ুকে পড়লে ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭