বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : ঢাকা || জেলা : নারায়ণগঞ্জ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

আব্দুল হাফিজ খসরু, নারায়ণগঞ্জ থেকে:
দফায় দফায় জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখা। আজ বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়ে চাষাঢ়া চত্বর ঘুরে ডিআইটি মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ, সরকার কর্তৃক দফায় দফায় অযৌক্তিকভাবে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। নেতৃবৃন্দ, সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি বিশেষত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান এবং প্রশাসনকে বাজার মনিটরিং করার জোর দাবি জানান। শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার ব্যাপারেও নেতৃবৃন্দ কথা বলেন।

 

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতী আব্দুল গনী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর ওলামা সম্পাদক মাওলানা নুর হুসাইন নূরানী, সদর থানা সাধারণ সম্পাদক আব্বাস সিকদার, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, সহ-সভাপতি আব্দুল করীম মিন্টু, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, বন্দর থানা সহ-সভাপতি মুহাম্মদ ছানাউল্লাহ, মুহাম্মদ মাসুম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি ফজলে রাব্বী, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭