বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রংপুর || জেলা : গাইবান্ধা

রামমূর্তি অপসারণের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে মানববন্ধন: প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

গাইবান্ধা প্রতিনিধি:
আজ ১২ জুন, ২০২৬ শুক্রবার জুমা’র নামাজের পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন রামমূর্তি অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। 

 

মানববন্ধনে বক্তারা বলেন, পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, প্রকল্পটির অর্থায়নের উৎস, অনুমোদন প্রক্রিয়া এবং এর সম্ভাব্য সামাজিক প্রভাব নিয়ে স্বচ্ছ তদন্ত প্রয়োজন। 

 

বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টি যথাযথভাবে তদন্ত না করা হলে ভবিষ্যতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ, প্রকল্পের অর্থায়নের উৎস তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 

 

এর আগে গাইবান্ধা জেলা শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা একই ধরনের দাবি তুলে ধরেন। সেখানে প্রকল্পের অর্থায়ন, দেশি-বিদেশি সম্পৃক্ততা এবং সামগ্রিক কার্যক্রমের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। 

 

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 
 

সর্বশেষ

জনপ্রিয়

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭