মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-২৪ ১৬:৩২:৪২

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

২৩ নভেম্বর সোমবার বিকেলে মাগুরা প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক।

 

এর আগে গত ২০ নভেম্বর মাগুরা প্রেসক্লাবে সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সভাপতি পদে রেন্টু শেখ, সাধারণ সম্পাদক পদে সাহাজান সিরাজ শাওন, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান এবং প্রচার সম্পাদক পদে উঙ্গরী বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

 

নির্বাচনে সরাসরি ভোটে সহ-সভাপতি পদে আলী আকবর, যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক পদে ফিরোজ বিশ্বাস, কোষাধ্যক্ষ পদে রমজান শেখ, দপ্তর সম্পাদক পদে রমজান আলী এবং লাইন সম্পাদক পদে লাভলু শেখ (প্রথম) ও রহিম শেখ (দ্বিতীয়) নির্বাচিত হন।

 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনিরুল ইসলাম মনির (প্রথম) ও তৌহিদুল ইসলাম (দ্বিতীয়) নির্বাচিত হন।

 

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব গ্রহণ করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭