মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে বাগলীতে বিক্ষোভ মিছিল 

প্রকাশিত: ২০২৬-১১-১০ ২২:৪১:০৭

News Image

মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নির্দেশনায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক ধর্মঘটের নামে নাশকতার বিরুদ্ধে শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মো কামাল মিয়ার নেতৃত্বে বাগলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগলী ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাগলী ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপি নেতা নুরুজ্জামান, লালু মিয়া, পল্লী চিকিৎসক ডাঃ শাহীন মিয়া, ডাঃ সোবাহানস হ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

 

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগ সরকার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য যে কোন সময় ধর্মঘটের নামে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই আমাদেরকে সর্বদাই সর্তক অবস্থানে থাকতে হবে।##
 

 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭