শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি-২০২৬ এর পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১১-০৬ ১৯:২৩:০৬

News Image

নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর, ২০২৬) সকাল ১০টায় সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় ও সূতী দাখিল মাদ্রাসা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

 

ক্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মোস্তফা কামালের উদ্যোগ ও আয়োজনে এ শিক্ষাবৃত্তি পরীক্ষায়, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

 

পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ হাবিব মোর্শেদ তালুকদার ও সহকারী অধ্যাপক কে. এম. শামীম।

 

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহায়তা করার লক্ষ্যে প্রতি বছর এ শিক্ষাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭