রবিবার ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও  সড়ক অবরোধ! 

প্রকাশিত: ২০২৬-১০-২৫ ০৭:০৪:১৯

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় যুবদল নেতা সাকের হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ অক্টোবর বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা ক্ষোভ  প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। 

 

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দেখছি কিছু কিছু সাংবাদিক সাকেরের হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতিরঞ্জিত কিছু লেখা লিখছে। এবিষয়ে তারা ঐসকল সাংবাদিকদের অতিরঞ্জিত কিছু লেখা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

 

এদিকে সাকের হত্যাকান্ডেের সময়সীমা ৭২ ঘন্টা পার হলেও প্রকৃত আসামিদের গ্রেফতার করতে না পারায় সাকেরের গ্রাম পারনান্দুয়ালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। তাদের দাবি একটাই সাকের হত্যাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। সড়ক অবরোধের কারনে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে দুর থেকে আসা সাধারণ জনগন। এর ফলে চরম ভোগান্তি পরেছে   ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসা মহিলা ও শিশুরা। তারা সকলেই অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭