শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুর সেক্টরের অধীনস্ত ১৮১টি পূজামন্ডপে বিজিবি'র নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশিত: ২০২৬-১০-১৬ ২১:২৮:১২

News Image

মাসউদ রানা, স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
বর্ডার গার্ড বাংলাদেশ'র দিনাজপুর সেক্টর সদর দপ্তরের অধীনস্থ ৩টি জেলার সীমান্ত এলাকায় ১৮১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) বিকেলে  দিনাজপুর বিজিবি সেক্টর মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, দিনাজপুর বিজিবি সেক্টরের অধীনস্ত ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়ন দিনাজপুর-৪২ বিজিবি, ফুলবাড়ী-২৯ বিজিবি এবং জয়পুরহাট-২০ বিজিবি রয়েছে। 

 

বিধি অনুযায়ী সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের সরকার নিয়োজিত করেছেন।

 

এই সেক্টরের অধীনে ৩টি ব্যাটালিয়নে দায়িত্বপূর্ণ এলাকায় চলতি বছর ১৮১টি মন্ডপে দুর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সীমান্তে বসবাসরতদের শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য বিজিবি'র পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল  এসএম জিল্লুর রহমান   বলেন, দিনাজপুর সেক্টরের অধীনে মোট ১৮১টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন তাদের আনুষ্ঠানিকতায় পূজা অর্চনার কাজ চলছে।

 

তিনি জানান, পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্বে গত বুধবার থেকে বিজিবি'র ২৪ প্লাটুন সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা দুর্গোৎসব প্রতিমা বিসর্জনের শেষ পর্যন্ত দায়িত্বে নিয়োজিত থাকবেন।

 

বৃহস্পতিবার বিকেলে  দিনাজপুর ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানাযায়, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। দিনাজপুর ৪২ বিজিবি'র দায়িত্বপূর্ণ দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় পূজা উপলক্ষে ব্যাটালিয়ন সদরে ২২টি, বিরল ও বোচাগঞ্জ উপজেলা সীমান্ত এলাকায় ২৩টি এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪১টিসহ সর্বমোট ৮৬টি পূজামণ্ডপ চিহ্নিত করা হয়েছে। 

 

এর মধ্যে ৬৪টি পূজামন্ডপই আন্তর্জাতিক সীমারেখার খুব নিকটে অবস্থিত। এ প্রেক্ষাপটে পূজার সময়সীমাজুড়ে বিজিবি কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। যাতে করে কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে না পারে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে পারেন।

 

এতে আরও বলা হয়, বিজিবি'র টহল দল ইতিমধ্যেই দিনরাত নিরবিচ্ছিন্নভাবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত এই টহল তৎপরতা জোরদার থাকবে। 

 

শুধুমাত্র বাহিনীর অভ্যন্তরীণ তৎপরতাই নয়, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিমূলক পরিবেশ বজায় রাখতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি কাজ করে যাচ্ছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭