বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ পালিত

প্রকাশিত: ২০২৬-১০-১৪ ২২:৩৪:৩৩

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
আজ ১৪ অক্টোবর ২০২৬: "শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে ‘শিশু অধিকার সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় আজ দুপুর ১টায় উপজেলার নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ উৎসবে মেতে ওঠে স্থানীয় শিশুরা।

 

দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ নৃত্য এবং আকর্ষণীয় ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবের মূল আকর্ষণ ছিল মেয়ে শিশুদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

 

খেলাধুলা ও সাংস্কৃতিক পর্ব শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের এলআরপি (LRP) কো-অর্ডিনেটর ম্যানুয়েল টুডু-র সভাপতিত্বে এবং স্পন্সরশিপ অফিসার প্রার্থনা হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী, প্রভাষক মোঃ মেসবাহুল হক, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান এবং ফুটবল টুর্নামেন্টের রেফারি মোঃ শরিয়ত হোসেন। অনুষ্ঠানে ডাসকো ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় ডাসকো ফাউন্ডেশন এবং অ্যাকশনএইড বাংলাদেশের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭