সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-১২ ২০:১৮:৩৩

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস -২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ অক্টোবর সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে নতুন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।  র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত  হয়। 

 

আলোচনা সভায়  শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন  কন্যাশিশু আমাদের সমাজের সম্ভাবনা, আগামী দিনের শক্তি। তাদের প্রতি অবহেলা নয়—প্রয়োজন ভালোবাসা, মানবিক আচরণ, সহমর্মিতা ও সমান সুযোগ। প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায় এবং সম্মানের সঙ্গে বাঁচতে পারে—এ দায়িত্ব সরকার সহ আমাদের সকলের।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭