সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ ০২ জন গ্রেফতার

প্রকাশিত: ২০২৬-১০-১২ ১৮:৫০:৩৩

News Image

মোঃ দেলোয়ার হোসেন, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৬) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী এলাকার আমবাগান মোড় থেকে ধোপাবাড়ী মোড়গামী সড়কের মান্নান মাস্টারের বাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকার মৃত আবুল খায়েরের ছেলে মো. আলফাজ হোসাইন (৪০) এবং একই এলাকার মো. আব্দুল আজিজের ছেলে আমান উল্লাহ (২৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলমের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালিত হয়। ধনবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল-১৩১ ডিউটি পালনকালে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

 

এ ঘটনায় ধনবাড়ী থানায় ৯ অক্টোবর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলাটি রুজু করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুস সালাম সিদ্দিক বলেন, “আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭