সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১২ ১৮:০৪:৫৭
কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে উৎসব মুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
আজ ১২ অক্টোবর, ২০২৬ সোমবার এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে থেকে এক বিশাল rally বের করা হয় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের সামনে এসে সমাপ্ত হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে সকাল ১১ টায় "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়" এই প্রতিপাদ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্রী কনক রায়, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধানসহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারীবৃন্দ।