রবিবার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে সময় লাগছে, ধৈর্য ধরুন: আব্দুস সালাম পিন্টু

প্রকাশিত: ২০২৬-১০-১১ ১৮:০৪:১১

News Image

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, “ফ্যাসিবাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে আমাদের সময় লাগছে। হয়তো আপনারা মনে করতে পারেন, বিএনপি সরকার এসে কী করছে। গত ১৫ বছরে রেখে যাওয়া জঞ্জাল ও ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনা করতে হচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নয়ন হবে। কাজেই আপনাদের ধৈর্য ধরতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে।”

 

তিনি আরও বলেন, “দলের কেউ মাদকসংক্রান্ত কোনো তদবির নিয়ে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় গোপালপুর স্বাধীনতা কমপ্লেক্সে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি বৃত্তি-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গোপালপুর উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার আয়োজনে অনুষ্ঠানে পাঁচজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, ১৩৭ জনকে বৃত্তি এবং জিপিএ-৫ প্রাপ্ত ৯৮ জন শিক্ষার্থীকে সনদ ও উপহার প্রদান করা হয়।

 

সমিতির সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার খন্দকার মহিউদ্দিন স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আলাউদ্দিন এবং গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ অন্যান্য অতিথি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বৃত্তির অর্থ তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭