বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের  বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ

প্রকাশিত: ২০২৬-১০-০৮ ২১:৪২:০৩

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ১৬৪টি পূজামণ্ডপে ৯৯ টন জিআর চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকারের বরাদ্দকৃত সহায়তা সঠিকভাবে আপনাদের মাঝে বিতরণ করা হচ্ছে।

 

তিনি বলেন, এবার উপজেলায় বেশ বড় পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। প্রতি বছরের মতো এবারও তিনি প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায়, সদস্য সচিব টিক্কা রাম রায়, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ উপজেলার ১৬৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭