বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় নবনির্মিত মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ২০২৬-১০-০৮ ২০:৪১:৫৪

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) সংবাদদাতা:
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

 

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, গাংগুরিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ এবং সম্মানিত সিনিয়র সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী।

 

এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও শিক্ষাবান্ধব অবকাঠামোর গুরুত্ব অপরিসীম। নবনির্মিত ভবনের ফলে মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আসবে।

 

তারা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। অনুষ্ঠান শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭