সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

দিনাজপুরের কাহারোলে অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

প্রকাশিত: ২০২৬-০৯-২৮ ২৩:৫৯:০১

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়ের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন নজর টিভি-২৪-এর সম্পাদক এবং দৈনিক আমার সংবাদ ও দ্য বাংলাদেশ টুডে-এর কাহারোল উপজেলা প্রতিনিধি রশিদুল ইসলাম টিপু।

 

সম্প্রতি অসহায় এই দম্পতির মানবিক সহায়তার আবেদন নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে রশিদুল ইসলাম টিপুর। পরে তিনি নিজ উদ্যোগে ওই পরিবারের জন্য প্রায় এক মাসের প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের বাড়িতে ছুটে যান।

 

সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, সাবানসহ বিভিন্ন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসব সামগ্রী পেয়ে ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায় কৃতজ্ঞতা প্রকাশ করে রশিদুল ইসলাম টিপুর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

 

স্থানীয়রা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন যে অসহায় পরিবারের জন্য সহায়তার দ্বার খুলে দিতে পারে, ঘটনাটি তারই উদাহরণ।

 

এদিকে মানবিক এ উদ্যোগের জন্য রশিদুল ইসলাম টিপুর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭