সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা

প্রকাশিত: ২০২৬-০৯-২৮ ২২:৪৩:০৮

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এ সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

 

সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান শাহ্ চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাদিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন বাবু।

 

এ ছাড়া সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

পোরশা উপজেলা নওগাঁ-১ নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত; সরকারি উপজেলা তথ্য অনুযায়ী পোরশায় ছয়টি ইউনিয়ন রয়েছে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭