শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন; সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ০০:৫১:৫৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার সংগঠনের এক সভায় সদস্যদের সম্মতিতে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

 

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্যদের ভোটে এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন সভাপতি এবং এনটিভির প্রতিনিধি মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই কমিটিই সংগঠনের বৈধ কমিটি হিসেবে বহাল ছিল।

 

তবে ২০২৫ সালের অক্টোবর মাসে সংগঠনের নাম ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করে পৃথক আরেকটি কমিটি গঠনের অভিযোগ ওঠে। এ নিয়ে তখন টাঙ্গাইলের কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিকের অনুরোধে কোনো ধরনের বিরোধে না গিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

সংগঠনের অভিযোগ, পরবর্তী সময়ে ওই কমিটির বিভিন্ন অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। একই সঙ্গে টেন্ডারবাজির অভিযোগও সংগঠনের নজরে আসে। এসব কর্মকাণ্ডের কারণে টাঙ্গাইলের টেলিভিশন সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

 

এ পরিস্থিতিতে সংগঠনের সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

নতুন কমিটিতে যারা
পুনর্গঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা)। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও মির্জা মাসুদ রুবল (মাই টিভি)।

 

সাধারণ সম্পাদক মহব্বত হোসেন (এনটিভি)। যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুজ্জামান মোস্তফা (এশিয়ান টিভি) ও আবু জোবায়ের উজ্জল (বিজয় টিভি)।

 

এ ছাড়া আহমেদ রাসেল (এসএ টিভি) কোষাধ্যক্ষ, রুমি আক্তার পলি (গ্লোবাল টিভি) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কেএ মিল্টন (এটিএন নিউজ) ক্রীড়া সম্পাদক এবং ইমরুল হাসান বাবু (ইসলামিক টিভি) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোসলেম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি) ও আব্দুর রাজ্জাক (৭১ টিভি)।

 

সংগঠনের সাধারণ সদস্যরা হলেন—আতোয়ার রহমান আজাদ (বাংলা ভিশন), একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), মহিউদ্দিন সুমন (জিটিভি), কামাল হোসেন (আরটিভি), সোহেল শরীফ (চ্যানেল ওয়ান), আনিসুর রহমান খান (মাই টিভি—দেলদুয়ার-নাগরপুর), সিরাজ আল মাসুদ (গ্রীণ টিভি), নাঈম খান রাব্বি (স্টার নিউজ), জশিউর রহমান (বৈশাখী টিভি—নাগরপুর), মাসুদ কায়সার (গ্রীণ টিভি) ও ছানোয়ার হোসেন (বাংলা টিভি—মির্জাপুর)।

 

২০০৯ সালে যাত্রা শুরু
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে ‘টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন এটিএন বাংলার প্রতিনিধি মো. নাসির উদ্দিন।

 

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত স্বার্থ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যেই সংগঠনটি দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর সংগঠনের কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও পেশাদারভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭