বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বিশ্বনাথে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন সুমন মিয়া: সুশাসন ও পরিবর্তনের ডাক

প্রকাশিত: ২০২৬-০৯-২৫ ০১:০৫:৫৪

News Image

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। সুদীর্ঘকালের প্রশাসনিক স্থবিরতা, উন্নয়ন-বৈষম্য ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও মডেল ইউনিয়ন গড়ার সুদৃঢ় অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন উদীয়মান তরুণ সমাজসেবক মো: সুমন মিয়া।

 

লালটেক গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও মরহুম লিলু মিয়ার সুযোগ্য উত্তরসূরি মো: সুমন মিয়া সুখে-দুঃখে বহুকাল ধরে অত্র অঞ্চলের মানুষের পাশে ছায়ার মতো রয়েছেন। কোনো নির্দিষ্ট দলীয় প্রতীকের বাঁধনে বন্দি না থেকে, এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, যুবসমাজের উৎসাহ এবং প্রবীণদের সুনির্দিষ্ট দোয়া-আশীর্বাদকে মূল শক্তি করে তিনি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।  

 

ইউনিয়নবাসীর উদ্দেশে মো: সুমন মিয়া বলেন, “কোনো দলীয় মনোনয়ন বা প্রতীকের বৃত্তে আমি নিজেকে বন্দি রাখতে চাই না। ৩নং অলংকারী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের যে অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন, সেটিই হবে আমার রাজনীতির প্রধান শক্তি। আমি শাসক হতে আসিনি, বরং সাধারণ মানুষের অধিকার ফেরত দেওয়ার একজন নিষ্ঠাবান সেবক হিসেবে কাজ করতে চাই।”

 

পছন্দের অলংকারী ইউনিয়নকে সিলেট জেলার শ্রেষ্ঠ ‘মডেল ইউনিয়ন’ হিসেবে রূপান্তর করতে তিনি ৪টি বৈপ্লবিক সুশাসন রূপরেখা উন্মোচন করেছেন।  স্থানীয় সরকারের ইতিহাসে নতুন নজির স্থাপন করে নির্বাচিত হওয়ার পর প্রতি ৩ মাস পরপর ইউনিয়নের যাবতীয় আয়-ব্যয়, সরকারি অনুদান ও উন্নয়ন প্রকল্পের হিসাব জনসম্মুখে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

 

ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বৈষম্য দূর করতে ৯টি ওয়ার্ডের সম্মানিত মেম্বারদের হাতে তাদের স্ব-স্ব এলাকার প্রাপ্য সরকারি বরাদ্দ শতভাগ বুঝিয়ে দেওয়া হবে, যাতে প্রতিটি প্রান্তিক গ্রাম সমভাবে উন্নত হয়।

 

উন্নত যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ অবকাঠামো, সুপেয় পানির ব্যবস্থা ও পরিবেশবান্ধব পরিকল্পনার সমন্বয়ে অবহেলিত অলংকারীকে সিলেট জেলার অন্যতম সেরা দৃষ্টিনন্দন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।

 

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আনা হবে, যাতে বিশ্বনাথ উপজেলার মধ্যে অলংকারী ইউনিয়ন ক্রীড়া ও যুব উন্নয়নে নম্বর ১ স্থান অর্জন করতে পারে।

 

বর্তমানে ৩নং অলংকারী ইউনিয়নের প্রতিটি অলিগলি, হাটে-বাজারে ও চায়ের দোকানে সুমন মিয়াকে ঘিরে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। এলাকার সুশীল সমাজ ও প্রবীণদের মতে—একজন শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও কর্মঠ তরুণ নেতৃত্বের মাধ্যমেই অলংকারীর কাঙ্ক্ষিত উন্নয়ন সুনিশ্চিত করা সম্ভব। নিজের এই জনকল্যাণমুখী রূপরেখা বাস্তবায়নে তিনি অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের মূল্যবান পরামর্শ, সমর্থন ও আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭