মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর সাপাহারে অ'বৈধ কারেন্ট ও রিং জাল পু'ড়িয়ে ধ্বং'স

প্রকাশিত: ২০২৬-০৯-২২ ২১:৪৯:৪২

News Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষায় বিশেষ অ'ভিযান পরিচালনা করে অ'বৈধ কারেন্ট জাল ও চা'য়না দু'য়ারী রিং জাল উদ্ধার করে পু'ড়িয়ে ধ্বং'স করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহিষডাঙ্গা ঘাট এলাকায় অ'ভিযান চালিয়ে উদ্ধার করা ৬টি কারেন্ট জাল ও ১টি অ'বৈধ রিং জাল পু'ড়িয়ে বি'ন'ষ্ট করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা উপস্থিত ছিলেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সাপাহারের বিভিন্ন বিল ও খাড়িতে দীর্ঘদিন ধরে নি'ষি'দ্ধ কারেন্ট জাল ও চা'য়না দু'য়ারী রিং জাল ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। বিশেষ করে উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলের বিভিন্ন খাড়ি, মহিষডাঙ্গা খাড়ি এবং পুনর্ভবা নদীতে এসব অ'বৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগ রয়েছে।

 

দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব এলাকায় নিয়মিত বিশেষ অ'ভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে উদ্ধার হওয়া নি'ষি'দ্ধ জাল তাৎক্ষণিকভাবে পু'ড়িয়ে ধ্বং'স করা হচ্ছে।

 

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে অ'বৈধ জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭